১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

পপুলার ফ্রন্টের নেতার ওপর হামলার বিরুদ্ধে ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নতুন গতি ওয়েব ডেস্কঃ পপুলার ফ্রন্টের নেতা হাকিকুল ইসলামের উপর তৃণমূলের রাণীনগর ২ ব্লকের সভাপতি শাহ আলম ও তার গুন্ডা বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। বিধানসভা নির্বাচনের সময় যতো এগিয়ে আসছে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আক্রমনের অভিযোগ উঠছে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে । এবার ভারতের অন্যতম সামাজিক সংগঠন পপুলার ফ্রন্টের নেতার উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে । সোমবার মুর্শিদাবাদের রাণীনগর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহ আলম সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলো পপুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ও ডোমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলামের উপর ।

এই প্রসঙ্গে হাকিকুল ইসলাম বলেন যে শাহ আলম সরকার আমাদেরকে সৌজন্যে সাক্ষাতের জন্য ডেকে পাঠাই । আমি ও আমাদের সদস্য ফিরোজ সেখ, গোলাম হোসেন তার সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে যায়। পরে আলোচনার মধ্যেই হটাৎ করে রাজনীতি করতে এসেছিস বলে শাহ আলম তার দেহরক্ষীর হাত থেকে লাঠি নিয়ে আমার উপর ও আমাদের সদস্যদের হামলা করে। তার সঙ্গে কয়েকজন তৃণমূল আশ্রিত গুন্ডারাও প্রহার শুরু করে।
ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ডোমকল এসডিপিও কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন। এই পরিকল্পিত হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল।

আজ শুক্রবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অবিলম্বে হাকিকুল ইসলামের উপর আক্রমনকারী রানিনগর ২ ব্লকের সভাপতি শাহ আলম সরকার সহ অন্যান্য গুন্ডা বাহিনীর গ্রেফতারের দাবিতে ইসলামপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় । উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের জেলা কমিটির নেতা মাসুদুল ইসলাম, ডোমকল মহকুমা সম্পাদক সেলিম মন্ডল, হাফিজুল ইসলাম, সাহের আলম সহ অন্যান্য নেতৃত্ব । এই হাজার হাজার মানুষ এই দিনের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে শাহ আলমের গ্রেপ্তারের দাবিতে গর্জে উঠে ।
অবিলম্বে যদি শাহ আলম সহ অন্যান্য নেতাদের যদি গ্রেপ্তার করা না হয় আগামীদিনে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে পথে নামবে বলে হুঁশিয়ারি দেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতারা

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পপুলার ফ্রন্টের নেতার ওপর হামলার বিরুদ্ধে ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট : ১২ মার্চ ২০২১, শুক্রবার