২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

মেমারি জিটি রোড সংলগ্ন এলাকার মরা গাছ এখন মরণ ফাঁদ

অতনু ঘোষের রিপোর্ট,মেমারী, পূর্ব বর্ধমান: মেমারি থানার অন্তর্গত জিটি রোড সড়কটি ক্রমেই মরণ ফাঁদে পরিণত হচ্ছে।সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো সামান্য বাতাস বা ঝড়েই ভেঙে পড়ছে। আর এতে দুর্ঘটনায় পড়ছে পথচারী ও বিভিন্ন যানবাহন।এছাড়া ঐ সমস্ত মরা গাছের তলায় যেসব দোকানদারেরা
রয়েছে তারাও বেশ আতঙ্কিত।আজ সকাল দশটা নাগাদ এক ট্রাক চালক বাগিলা ও মেমারির মাঝামাঝি জি়টি রোডের পাশ দিয়ে হেটে যাবার সময় হঠাৎ শুকনো গাছের ডাল ভেঙে গুরুতর জখম হন।

https://youtu.be/eQwejCYJMvA

এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ।প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি কোথায় জানা যায় যে, ওই ট্রাকচালক গাড়িটিকে রাস্তার পাশে রেখে চা খাবার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেটে যাবার সময় আচমকা ডাল ভেঙে পড়ে তার ওপর। এরপর আশেপাশের মানুষজন গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যায়।সরেজমিনে দেখা গেছে, দেবীপুর বাগিলা মেমারি বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির বড় আকারের মৃত অথবা মৃতপ্রায় গাছগুলো শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেকোন সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এসব গাছ ।

স্থানীয়রা বলছেন, বিশেষ করে রাতের আঁধারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো মরণ ফাঁদে পরিণত হয়। বিষয়টি মৌখিকভাবে একাধিকবার অবহিত করা হলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের ‘কোনও মাথাব্যাথা নেই’ বলে জানিয়েছেন স্থানীয়রা।তারা মনে করেন,দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের উদাসীনতায় এত বড় দুর্ঘটনা ঘটে গেল বলে এলাকার মানুষ মনে করছে।অতএব কর্তৃপক্ষ যদি আগের থেকে এইসব মৃত গাছের সঠিক ব্যবস্থা গ্রহণ করতো, তবে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হতো।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি জিটি রোড সংলগ্ন এলাকার মরা গাছ এখন মরণ ফাঁদ

আপডেট : ৫ অগাস্ট ২০২০, বুধবার