দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাম মন্দির নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মহম্মদ আলি পার্কের ভার্চুয়াল পুজো উদ্বোধনের অনুষ্ঠানের শুরুতেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে একপ্রকার নালিশ করেন। সুদীপ বললেন, “আমার পাড়ায় এসে বলে গেলেন উত্তর কলকাতায় রাম মন্দির করে গেলাম। কেন বলবেন এসব? রাজনীতি করবেন না বলে এসব করে গেলেন। আমরা মুখ্যমন্ত্রী তো এসব বলেন না।”
সুদীপের নালিশের প্রেক্ষিতেই মমতা বলেন, “আরে ছাড়ুন তো সুদীপদা। সব সময় এক কথা। ওরা শিক্ষা জানে না। সংস্কৃতি জানে না। রাম কেন অকাল বোধন করেছিলেন? অসুরকে পরাস্ত করতে। হারাতে।” বস্তুত সরাসরি শাহের নাম না নিলেও ঘুরিয়ে তাঁর শিক্ষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন।
নতুন গতি 




























