২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আনিস খানের বাবাকে নবান্ন ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী, ‘হারিয়েছি প্রশাসনের উপর আস্থা’ জানালেন তিনি

নতুন গতি নিউজ ডেস্ক: হাওড়ার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানকে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিনই নবান্নে আনিস খানের বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে৷

যদিও আনিস খানের বাবা সালেম খান জানিয়েছেন, শরীর ভালো নেই বলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারছেন না৷ বরং মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে গেলে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন সালেম খান৷ নিহত ছাত্রনেতার বাবা সালেম খান সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছেন৷

সালেম খান বলেন, ‘প্রথমে ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবো৷ কিন্তু শরীর ভালো নেই বলে যেতে পারছি না৷ মুখ্যমন্ত্রী এখানে এলে কথা বলব৷ আমি প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছি না৷’

আজই নিহত ছাত্রনেতার বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়৷ আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তিনি৷ তাঁর মারফতই আনিসের বাবার কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হয় বলে খবর৷

আনিস খানের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্তের আদেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন৷ ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত করানো হচ্ছে৷

নিহত ছাত্রনেতার পরিবারের দাবি মেনে বাড়ির বাইরে চারজন সশস্ত্র পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে৷

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আনিস খানের বাবাকে নবান্ন ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী, ‘হারিয়েছি প্রশাসনের উপর আস্থা’ জানালেন তিনি

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার