১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

ধূপগুড়ির পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি ওয়েব ডেস্ক: ধূপগুড়ির দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার পুরুলিয়ার বেলগুমা পুলিস লাইনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

সেখান থেকেই ধুপগুড়ির দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়িতে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে সরকার। অন্যদিকে দুর্ঘটনায় আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য। আর নাবালক-নাবালিকা যারা আহত হয়েছে দুর্ঘটনায়, তাদেরকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এদিকে, ধূপগুড়ির পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে টুইট করে গভীর শোকপ্রকাশ করেন মোদী। একইসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এবং দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধূপগুড়ির পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২০ জানুয়ারী ২০২১, বুধবার