০৩ জুন ২০২৬, বুধবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
০৩ জুন ২০২৬, বুধবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবার পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে চাঁদ বাউরী, সংবর্ধনা জানালেন কর্মী-সমর্থকরা

দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্বে শপথগ্রহণের পর প্রথমবার পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছালেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী। মঙ্গলবার তাঁকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত হন। মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে তাঁকে সংবর্ধনা জানিয়ে জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়।

এদিন পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি শংকর মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। নদীয়ার চাঁদ বাউরী পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সাধারণ পরিবারের সন্তান থেকে রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁর সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা জেলাজুড়ে। পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্র থেকেই জেলার একমাত্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। পাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক, তথা রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগুইটাড় গ্রামের বাসিন্দা, নদীয়ার চাঁদ বাউরী।

উল্লেখ্য, এই পাড়া বিধানসভা থেকেই কুড়ি বছর আগে বনদপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সিপিআইএমের বিলাসী বালা সহিস এবং বিজেপি থেকে এই প্রথম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন পুরুলিয়ার পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের পাশাপাশি পুরুলিয়া জেলার উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “পুরুলিয়ার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি তাঁদের কাছে ঋণী। তাই জেলার মানুষের উন্নয়ন এবং এলাকার সামগ্রিক অগ্রগতির জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” নতুন দায়িত্ব পাওয়ার পর জেলার মাটিতে তাঁর এই প্রথম আগমনকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজ্যের মন্ত্রিসভায় পুরুলিয়ার প্রতিনিধিত্ব পাওয়ায় জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি দেখতে সকলেই অধীর আগ্রহে।

“এমন চোরা গোপ্তা কাজ করার কিছু ছিল না” নব তৃণমূল ব্লককে একহাত কুনালের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবার পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে চাঁদ বাউরী, সংবর্ধনা জানালেন কর্মী-সমর্থকরা

আপডেট : ৩ জুন ২০২৬, বুধবার