মুসলিমদের ১৯৪৭ সালের পাকিস্তানে পাঠিয়ে দেয়া ভালো ছিল এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গীরিরাজ সিংহ
নতুন গতি,ওয়েব ডেস্ক:১৯৪৭ সালে মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এমনই মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। এখানেই থামেননি তিনি। বলেন,পূর্বপুরুষদের কর্মের ফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে ।
বুধবার বিহারে একটি জনসভায় গিয়েছিলেন গিরিরাজ। সেখান থেকেই দেশবাসীকে তাঁদের কর্তব্যের প্রতি অটল থাকার আহ্বান জানান তিনি। এর পরই পুরনো প্রসঙ্গ টেনে এনে তাঁর মন্তব্য, “১৯৪৭ সালে সমস্ত মুসলিমকে যদি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হত এবং হিন্দুদের এ দেশে আনা হত, তা হলে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হত না আমাদের।
নতুন গতি 





























