০২ অগাস্ট ২০২৬, রবিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩
০২ অগাস্ট ২০২৬, রবিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩

রামপুরহাট কান্ড: কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করলো সিবিআই

কলকাতা: বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে রামপুরহাটে বগটুই কাণ্ডের প্রাথমিক রিপোর্ট পেশ করলো সিবিআই। সেই সঙ্গে সিবিআই ভাদু শেখ খুনের তদন্তভার গ্রহণ করতে ইচ্ছুক কি না তাও জানতে চাইল আদালত।

জবাব দিতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন সিবিআইয়ের দুই আইনজীবী। এক আইনজীবী জানান,”আদালত নির্দেশ দিলে আমরা তদন্তভার গ্রহণ করব।” তবে ভিন্নমত পোষণ করেন আরেক আইনজীবী।

সিবিআইয়ের বক্তব্য “তদন্তভার নেওয়ার পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। ভাদু শেখের বাড়ি এবং বাড়ির আশপাশে মানুষ হাঁটাচলা করেছে, তথ্য প্রমাণ বেশিরভাগ নষ্ট হয়ে গিয়েছে। আমরা এই মামলার তদন্তে টাওয়ার ডাম্পিং প্রযুক্তির ব্যবহার করেছি।”

এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয় “রামপুরহাটের ঘটনায় যতগুলো FIR হয়েছে, তার মধ্যে শুধু একটিতেই ভাদু শেখের মামলার ভার সিবিআইকে দেওয়ার আরজি ছিল। পুলিশ এই মামলার তদন্ত করছে। তাই সিবিআইকে দেওয়ার দরকার নেই।”

দু’পক্ষের মতামত শোনার পর মামলার শুনানি শেষ করে আদালত। তবে রায়দান স্থগিত রাখা হয়েছে।

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রামপুরহাট কান্ড: কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করলো সিবিআই

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার