২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করার ডাক ফ্যামের সভায়

সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করার ডাক উঠলো তৃণমূল কংগ্রেস পরিচালিত সোশ্যাল মিডিয়া ফ্যামের সভায়। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আরো জোরদার করতে রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ফ্যামের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়।

এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি এই সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে তীব্র ভাবে আক্রমণ করেন। জানা গিয়েছে, এদিন উলুবেরিয়া যাওয়ার পথে কোলাঘাট থেকে ২০ কিলোমিটার আগেই রাধামণিতে শুভেন্দু অধিকারিকে আটকে দেয় পুলিশ। যা নিয়ে দেবাংশু বলেন, নিশ্চয় দাঙ্গা লাগাতে যেতে চেয়েছিল। তাই পুলিশ আটকে দিয়েছে। পুলিশ যা করেছে, ঠিকই করেছে। ধর্ম নিয়ে রাজনীতি মানুষ পছন্দ করে না। যদি করতে আসে তাহলে বিধানসভায় ওরাও শেষ হয়ে যাবে। পাশাপাশি জেলার সকল মিডিয়া ইনচার্জের একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার আবেদন জানান তিনি।এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি, দুই জেলার সভাপতি সুজয় হাজরা ও আসিস হুদাইত সহ অন্যান্য জেলা নেতৃত্ব এবং FAM এর কার্যকর্তা ও সদস্যরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করার ডাক ফ্যামের সভায়

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার