১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

বাসের সাথে বুলারো গাড়ির ধাক্কায় জখম ৮ যাত্রী, আশঙ্কাজনক ৩

নিজস্ব সংবাদদাতা; মালদা: বাস ও বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে যখম ৮ জন যাত্রী। এদের মধ্যে তিনজন যাত্রী আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৭টা নাগাদ গাজোল থানার আদিনা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

অভিযোগ, দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসটি। জানা গিয়েছে, গাজলের দিক থেকে বুলেরো গাড়িটি দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর থেকে মালদা মেডিকেল কলেজের আউটডরে চিকিৎসা করাতে আসছিল। অন্যদিকে মালদা শহর থেকে গাজোল এর দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। আদিনা এলাকায় আজ সকাল ৭টা নাগাদ, বাস এবং বুলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। বুলেরো গাড়িতে থাকা ৮ জন গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাসের সাথে বুলারো গাড়ির ধাক্কায় জখম ৮ যাত্রী, আশঙ্কাজনক ৩

আপডেট : ১৯ জুন ২০১৯, বুধবার