২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ বছরের ঐতিহ্যে বোল্লা কালী! ১০ লক্ষ ভক্তের ঢল, চার দিন মাতবে উত্তরবঙ্গ

দক্ষিণ দিনাজপুর: ৪০০ বছরের ঐতিহ্য, লক্ষ লক্ষ ভক্তের সমাগম আর উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা। শুক্রবার, ২৭ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দিনাজপুরের প্রসিদ্ধ বোল্লা রক্ষাকালী পুজো। বালুরঘাট শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বালুরঘাট-মালদা মহাসড়কের পাশে বোল্লা গ্রামে অবস্থিত এই মন্দির।
জনশ্রুতি অনুযায়ী, এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পান। সেই পাথরকেই শক্তির আধারশিলা হিসেবে পুজো শুরু হয়। তৎকালীন জমিদার বল্লভ চৌধুরির নাম থেকেই এলাকার নাম হয় বোল্লা। পরবর্তীকালে জমিদার মুরারী মোহন চৌধুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে দেবীর কাছে মানত করেন। মামলায় জয়লাভের পর কৃতজ্ঞতাস্বরূপ তিনি মন্দির নির্মাণ করেন। সেই থেকেই রাস পূর্ণিমার পরের শুক্রবার পুজোর প্রচলন। দেবী প্রথমে মা মার্কা কালী নামে পরিচিত থাকলেও পরে রক্ষাকালী হিসেবে খ্যাতি পান।
ভক্তদের বিশ্বাস, বোল্লা মা মনস্কামনা পূরণ করেন। তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত, দিল্লি, মুম্বই, এমনকী বাংলাদেশ ও বিদেশ থেকেও ভক্তরা আসেন। পুজো উপলক্ষে চার দিন ধরে বসে বিশাল মেলা। নাগরদোলা, যাত্রাপালা, বাউল গান, পুতুল নাচের পাশাপাশি বাতাসা ও নানা খাবারের দোকান মেলার অন্যতম আকর্ষণ। সোমবার মন্দির চত্বরে পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৪০০ বছরের ঐতিহ্যে বোল্লা কালী! ১০ লক্ষ ভক্তের ঢল, চার দিন মাতবে উত্তরবঙ্গ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার