রাহুল রায়, পূর্ব বর্ধমান: কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামে বাড়ি অধ্যাপক তুহিন সামন্ত। কান্দির আইন কলেজের অধ্যাপক ছিলেন তুহিন সামন্ত। এবারে অধ্যাপক তুহিন সামন্ত ১২ তম মৃত্যু দিবস উপলক্ষে কাটোয়া মহকুমা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্র ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আগামী ২৫ শে ফেব্রুয়ারি সোমবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত চাণ্ডুলী হাইস্কুল মাঠে। এই উপলক্ষে শনিবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি নন্দীগ্রামে প্রস্তুতি মিছিল হলো। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কার্য্যালয় থেকে মিছিল শুরু হয়ে বকুলতলা, রেজপাড়া, পুবপাড়, হরিগাছতলা, বামুনপাড়া, নতুনপুকুরপাড়, আদিবাসীপাড়া, অধ্যাপক তুহিন সামন্ত বাড়ি, রায়পাড়া পর্যন্ত গিয়ে সামন্তপাড়ার শিবতলায় শেষ হয়। উপস্থিত ছিলেন গ্ৰাম কমিটির সদস্য বাপি রায়, গৌতম রেজ। এই প্রস্ততি মিছিলে তৃনমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
অধ্যাপক তুহিন সামন্ত ১২ তম মৃত্যু দিবস উপলক্ষে কাটোয়া মহকুমা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্র ও স্বেচ্ছায় রক্তদান শিবির
-
নতুন গতি - আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০১৯, শনিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















