নিজস্ব সংবাদদাতা :বিজেপি’র বাইক বাহিনীকে ভয়ের কারন নেই। বাইক বাহিনীকে সায়েস্তা করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা আছে। বাইক বাহিনীর মোকাবিলা আইনিভাবে করা হবে। পুলিশ না ধরলেও বাইক বাহিনীকে কিভাবে জেলে পুড়তে হবে, সেই বিষয় আমাদের ভালো করে জানা আছে। মঙ্গলবার রাজ্য ত্রিপুরা তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে এক যোগদান সভায় সাংবাদিক সম্মেলনে এই কথা গুলো বলেন, তৃনমুলের নব নিযুক্ত প্রদেশ সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস। তিনি আরও বলেন, কংগ্রেস দলে ভাঙন শুরু হয়ে গেছে। কারণ, কংগ্রেস আর সিপিএমের মধ্যে মিতালি রয়েছে, তা প্রকৃত কংগ্রেস কর্মীরা মেনে নেবে না। তাই তারা দলে দলে কংগ্রেস ছাড়ছে। এই দিন কংগ্রেস ছেড়ে বেশ কিছু জনজাতি অংশের ভোটার তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়েছে।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বিজেপি’র বাইক বাহিনীকে ভয়ের কারন নেই বাইক বাহিনীকে সায়েস্তা করবে তৃণমূল কংগ্রেস
-
নতুন গতি - আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























