শেখ সিরাজ : ১৫ই ফেব্রুয়ারি শনিবার এক ভাবগম্ভীর পরিবেশে হরিপাল থানার কাশীপুর গ্রামে বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী তারাপদ ধলের বাড়িতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হল। কবিতা,গানে ও স্মৃতিচারণায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে তাঁর জীবন ও সাহিত্য সংগীত নিয়ে স্মৃতিচারনা করেন বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক , ডঃ রেনুপদ ঘোষ, সাংবাদিক ও কবি শেখ সিরাজ , সুশান্ত পাড়ুই , ডঃ সুহাস ভট্টাচার্য, দিলীপ সাঁতরা , পার্থ পাল, জগন্নাথ বন্দোপাধ্যায় প্রমুখ। তারাপদ ধলের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সুফল ঘোষ, সুস্মিতা দাস, রাজেকা মল্লিক, জ্যোৎস্না হালদার, সনাতন কর, শুভ্রা ঘোষ দে, সঞ্জীব ব্যানার্জী , সৌরভ গুপ্ত সহ আরও অনেকে। সংগীত পরিবেশন করেন সুলেখা চৌধুরী , তনুশ্রী সেন, অধ্যাপিকা শ্রুতি সামন্ত প্রমুখ। আওয়ার অবলম্বনের সংস্থার পক্ষ থেকে তারাপদ ধলের স্মরণে একটি স্মরণ পত্র তুলে দেওয়া হয় তাঁর পরিবারের হাতে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পার্থ পাল।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













