১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

অসুস্থ সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অসুস্থ সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর-সন্তোষপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর পেসমেকার বসেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয় প্রবীণ বাম নেতাকে। সেখানে চিকিৎসকেরা পরীক্ষানিরীক্ষার পর জানান বিকাশবাবুর পেসমেকার বসানো দরকার। তার পরই পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, বিকাশবাবুর অস্ত্রোপচার সফল। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণের জন্য কিছু দিন হাসপাতালে রাখা হবে।

তাঁর দল এবং শুভানুধ্যায়ীরা তো বটেই রাজনৈতিক বিরোধীরাও বিকাশরঞ্জন ভট্টাচার্যের আরোগ্য কামনা করছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় বিকাশের আরোগ্য কামনা করে জানান,”সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দ্রুত আরোগ্য কামনা করি। রাজনৈতিক মতপার্থক্য তীব্রভাবেই থাকবে। কিন্তু আপনি আগে সুস্থ হয়ে উঠুন।”

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অসুস্থ সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার