২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন বাংলাদেশে

ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন বাংলাদেশে

নতুন গতি ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা যাচ্ছেন ১৭ ই মার্চ।

রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসবেন ১৭ মার্চ, এখন পর্যন্ত এ সিদ্ধান্ত আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় থাকবে। যারকারণে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন। সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন বাংলাদেশে

আপডেট : ২ মার্চ ২০২০, সোমবার