১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রবল বিস্ফারণে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকা

নিজস্ব সংবাদদাতা; বেলদা: গতকাল ভোট ঘোষণার দিনেই বিস্ফোরণের প্রবল আওয়াজে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত গাঙুড়িয়া গ্রাম। এদিন সন্ধ্যে নাগাদ বিস্ফারণে কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, ভগবান খাঁকারি নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ হয়। এই বিস্ফারণের ফলে আহত হয় ধীরেন্দ্রনাথ জানা এক ব্যক্তি। সাথে সাথে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে, এলাকার পার্শ্ববর্তী বাড়ির দরজা এবং জানালার কাচ ভেঙে পড়ে। এই প্রবল বিস্ফোরণে উড়ে যায় ভগবান খাঁকারির বাড়ির একাংশ। এরপর খবর পেয়ে ছুটে আসে বেলদা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ধীরেন্দ্রনাথ জানাকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

প্রসঙ্গত, এর আগেও এই পশ্চিম মেদিনীপুর জেলার করিমপুর এবং নারায়ণগড়েও ঘটে গিয়েছিল বিস্ফারণ। মৃত্যু হয়েছিল একাধিক। তার রেশ এখনও কাটেনি বললেই চলে। তবে আজকের বিস্ফোরণ কী কারণে, তা জানতে পারেনি কেউই। ঘটনায় এলাকাবাসীরা যথারীতি আতঙ্কিত রয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ।

সাড়ে তিন মাস পরে ইরানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করলো ট্রাম্প

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রবল বিস্ফারণে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকা

আপডেট : ১১ মার্চ ২০১৯, সোমবার