সেখ সামসুদ্দিন : অনেক মন্দির দেখা যায় নানান দেবদেবীর। কিন্তু স্বয়ং বাবা মা কে অনেকে দেবতা মানলেও তার মূর্তি বানিয়ে দেবতা রূপে পুজো বা মন্দির প্রতিষ্ঠা করে নজির সৃষ্টি করলেন বর্ধমান শহরের পুলিশলাইন এলাকার কামিনি বিশ্বাস। পেশায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, কামিনি বাবু নিজের মা বাবার স্মৃতি তৈরী করেছেন মন্দির প্রতিষ্ঠা করেছেন নিজের বাবা মা এর মূর্তি এবং সাথে সাথে মন্দিরে শুরু করেছেন দাতব্য চিকিৎসালয়, বাবা মা এর স্মৃতি বাঁচিয়ে রাখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবক সন্দীপন সরকার জানান এই কাজ শুধু জেলা না সারা দেশে নজির রাখে। নিজের পিতা মাতার স্মৃতিতে মন্দিরের সাথে দাতব্য চিকিৎসালয় প্রশংসার দাবী রাখে। কামিনিবাবু জানান জীবিত ও মৃত দুই অবস্থাতেই মা বাবাকে শ্রদ্ধা সম্মান সকলে করুন তার প্রচারেই এই মন্দির প্রতিষ্ঠা।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বর্ধমান শহরে পুলিশলাইনে বাবা মা কে মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করে নজির সৃষ্টি করলেন
-
নতুন গতি - আপডেট : ৭ এপ্রিল ২০২১, বুধবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























