বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:প্রতি বছরের ন্যায় এবারও নূরপুর আই এফ বি কোম্পানি তৃনমূল কংগ্রেসের ইউনিয়ান প্রতিষ্টা দিবস পালিত হয়। এদিন প্রাকৃতিক দূর্যোগে বৃষ্টি মাথায় নিয়ে প্রথমে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, এছাড়াও সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,বিশিষ্ঠ সমাজসেবী তামরেজ আলী শেখ,নূরপুর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর মোল্লা,নূরপুর অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ও অরিন্দম ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের ইউনিয়ান এর আরো অন্যান্য সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। ব্লক সভাপতি অরুময় গায়েন তিনি বলেন এই তৃনমূল কংগ্রেসের ইউনিয়ান প্রতিষ্টা দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে প্রাথেও করে এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত শ্রমিক দের পাশে থাকতে পারি। তিনি আরও বলেন শ্রমিক কল্যাণে বিপ্লব ঘটিয়েছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। শুধু সরকারি কর্মচারী নয়, বেসরকারি শ্রমিক-কর্মচারী ও অসংগঠিত শ্রমিকদের স্বার্থে কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের যুক্ত করা হয়েছে সুরক্ষা যোজনায়। অসংগঠিত ক্ষেত্রের অসংখ্য মানুষ কার্যত বঞ্চিত ও উপেক্ষিত ছিলেন বাম আমলে,এখন তাঁরা উপকৃত হচ্ছেন। শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা বলেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে থাকছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় এসেছে মৎস্যজীবী ইউনিয়ন, তাঁত শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার্স ও নির্মাণ কর্মী ইউনিয়ন। ট্রান্সপোর্ট ওয়ার্কার্সদেরও শামিল করা হয়েছে এই যোজনায়। সকলের স্বার্থে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে মা-মাটি-মানুষের সরকার। এই সরকারের একটাই লক্ষ্য কেউ যেন পিছিয়ে না থাকেন।শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আতিকুর মোল্লা বলেন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকায় বহু অসহায় দরিদ্র মানুষের পাশে থাকি,এবং ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষণ সামীম আহমেদ এর নেতৃত্বে যেকোনো সুখ দুঃখে এই শ্রমিক ইউনিয়ান সংগঠনের সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে চলেছি।
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















