২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বারাসাত কেন্দ্রিক নজরুল চর্চা কেন্দ্রের অনুষ্ঠান বইমেলায়

নিজস্ব সংবাদদাতা : কলকাতা আন্তর্জাতিক বইমেলার অন্যতম আকর্ষণ প্রতিদিন মুক্তমঞ্চগুলিতে একাধিক সংস্থার অনুষ্ঠান। এই মুক্তমঞ্চে বিভিন্ন সাহিত্য পত্রিকার বইমেলা সংখ্যা যেমন প্রকাশিত হয় তেমনই থাকে কবিতা পাঠের আসরও। এবারই প্রথম বারাসাত-কেন্দ্রিক ‘নজরুল চর্চা কেন্দ্র’ ২৮ জানুয়ারি আয়োজন করে গুণীজন সংবর্ধনা ও কাজী নজরুল ইসলামের কবিতা এবং তাঁকে নিয়ে লেখা কবিতা পাঠ। অধ্যাপক-সমাজকর্মী ইমানুল হক, কবি-সম্পাদক ফারুক আহমেদ, অধ্যাপক-সম্পাদক আসরফী খাতুন, প্রধান শিক্ষক মাহামাদুর রহমান, প্রাক্তন অধ্যাপক অমলেন্দু দেবনাথকে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য নজরুল চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ করেন অপর্ণা মিত্র, লিপিকা গুহ ঠাকুরতা, গৌতম কারক, ড. সীমা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। নিজেদের লেখা কবিতায় কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শুভ্রা চক্রবর্তী ও মিলি ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে নজরুল চর্চা কেন্দ্রের কার্যাবলী ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সংস্থার সম্পাদক শাহজাহান মন্ডল। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বারাসাত কেন্দ্রিক নজরুল চর্চা কেন্দ্রের অনুষ্ঠান বইমেলায়

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার