০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ ভ্রমণ

নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) এখন বিএনপির সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Bangladesh PM Tarique Rahman)। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথমবার তিনি বিদেশ সফরে যাচ্ছেন। তবে প্রতিবেশী দেশ ভারত কিংবা চিনে নয়। তারেক যাচ্ছেন মালয়শিয়া (Malaysia)। তাও আবার বিশেষ কারণে। ভারত সফরে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা যায়, ভারত নয়, প্রথমে চিন সফরে যাচ্ছেন তারেক রহমান। ২৩ জুন চিনে যাওয়ার কথা তারেকের। তার আগেই মালেশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটাই তার প্রথম বিদেশ সফর হতে চলেছে।

জানা গিয়েছে, আগামী ২১-২২ জুন মালয়শিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান। ঢাকা অত্যন্ত সুচারু পরিকল্পনা করেই কুয়ালালামপুরকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের জন্য বেছেছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সরকার আঞ্চলিক ভূ-রাজনীতি ও চিন এবং ভারতের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার কথা মাথায় রেখেই মালয়শিয়াকে বাছা হয়েছে। এই তৃতীয় দেশ নিয়ে বাকি দুই দেশের বিশেষ কোনও আপত্তি বা আগ্রহ থাকবে না। তারেক রহমান মালেশিয়ায় গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ভারত ও চিনই। সূত্রের খবর, তারেক চান না আন্তর্জাতিক মহলে ভারত বা চিন, কারোরই খুব ঘনিষ্ঠ হিসাবে নতুন বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করতে। সেই কারণে বেজিং সফরের আগে মালেশিয়া ঘুরে যাবেন তারেক।

২০১৯ সালে সিএএ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদে পুড়িয়ে দেওয়া হয়েছিল ট্রেন, সেই ফাইল খুলে নতুন করে তদন্তের নির্দেশ শুভেন্দুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ ভ্রমণ

আপডেট : ৮ জুন ২০২৬, সোমবার