২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শোক

নতুন গতি বাংলাদেশ ব্যুরো : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫ নভেম্বর (রবিবার) কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল।
তিনি আরও বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল রাত সোয়া ১২টায় কলকাতার বেলভ্যু নার্সিং হোমে ৮৫ বছর বয়সী এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৬ অক্টোবর কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ আসার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শোক

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, রবিবার