সংবাদদাতা : আজ উত্তর২৪ পরগনা বামুনগাছি মালিয়া কুর সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে ফুটবল রক্তদান শিবির বস্ত্র বিতরণ অনুষ্ঠানশুরু হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা হয় । উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন এ ধরনের খেলাধুলা বস্ত্র বিতরণ ও গুরুজনদের নিয়ে অনুষ্ঠান বর্তমান সময়ে সমাজের বিশেষ প্রয়োজন।
কারণ মানুষের আতঙ্কের মধ্য থেকে সমাজের সমস্ত ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান গুলি উৎসবের রূপ নেয়। যার ফলে সমাজে হিংসা দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য করা যায়।বাংলা তথা গোটা দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য শান্তির ও সংহতি আহ্বান জানান। স্বামী স্বরূপানন্দ মহারাজ বলেন মানুষের মধ্যে মানুষের মিলবন্ধন ভালোবাসা ঐক্যতা রাখা খুবই দরকার।
খেলার মধ্য দিয়েও মানসিক ও শারীরিক অনেকটাই ভালো থাকে। এগুলি সমাজে বিশেষ প্রয়োজন। আমাদের মধ্যে মানবতাকে বাদ দিয়ে কোন ধর্মই কার্যকারিতা হতে পারে না। এদিনে উপস্থিত ছিলেন, পি ওয়াই এফ এর উত্তর ২৪পরগনা জেলা যুগ্ম সম্পাদক আনিসুর রহমান , কোষাধক্ষ্য মাওলানা সমির উদ্দিন ক্লাব সভাপতি কারিমুল হক, সম্পাদক আশরাফুল কামাল, মজিদ আলী ,ফিরোজ আলী, জাহিদুল হক,নাজবুল হক প্রমুখ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বামন গাছি সাংস্কৃতিক অনুষ্ঠানে শান্তি ও সম্প্রীতির আহ্বান
-
নতুন গতি - আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২০, শুক্রবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























