২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

বাইক সংঘর্ষে আহত ৪ মেমারিতে

  • নতুন গতি
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • 44

নূর আহমেদ : দুটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ মেমারিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি মায়েরকোল পাড়া সংলগ্ন এলাকায় মেমারি-সাতগেছিয়া রোডে সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বাইক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। দুই বাইক চালক কিসসিন্দা নিবাসী সেখ আরিফ ও মেমারি দিঘীর পাড়া এলাকার পাপ্পু সোনা রায় গুরুতর ভাবে আহত হয়। কেশ্টপুর নিবাসী জিৎ কৈবর্ত্য ও মহাদেব কৈবর্ত্য অল্প বিস্তর আহত হয়। জানা যায় আহতদের স্থানীয়রা তড়িঘড়ি মেমারি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে অবস্থার অবনতি হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান তারা দ্রুতগতি বাইক চালাচ্ছিল ও বাইক চালক ও আরোহী কেউই হেলমেট পড়ে ছিল না।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাইক সংঘর্ষে আহত ৪ মেমারিতে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার