১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

বাচিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো গান সহযোগে আবৃতি

রাহুল রায়, পূর্ব বর্ধমান: পলাশের স্পর্ধায়,সজনে ফুলের মূর্ছায় আম মুকুলের মম গন্ধে শব্দ বহ্মের বাক নন্দনে ব্রহ্মকমল বাচিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো গান সহযোগে আবৃতি। পূর্ব বর্ধমানের খোসবাগান এলাকার ভলিবল খেলা মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ জ্বালিয়ে আগুনের পরশমণি রচনা করেন প্রাক্তন পৌর চছয়ারম‍্যানস্বরূপ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান অতিথি দেবেশ ঠাকুর। ব্রহ্ম কমল সংস্থার পক্ষ থেকে শিবাশীষ সাহা ও কাকলি মজুমদার জানিয়েছেন বাচিক শিল্পী হিসেবে বিভিন্ন মঞ্চে অংশগ্রহণ করলেও তাদের পক্ষ থেকে এটাই হলো প্রথম প্রয়াস। আগামী দিনে এই ধরনের আরও অনুষ্ঠান করার জন্য তারা সচেষ্ট থাকবেন। মূলত বলা যেতে পারে অপসংস্কৃতির করাল গ্রাসে যখন দুনিয়া তখন এই ধরনের নান্দনিক অনুষ্ঠানে খুশি দর্শকরা।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাচিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো গান সহযোগে আবৃতি

আপডেট : ২৪ মার্চ ২০১৯, রবিবার