খান আরশাদ, বীরভূম: রাজনগর পঞ্চায়েত সমিতির তরফে রাজনগর ব্লকের অন্তর্গত সমস্ত সাংবাদিকদের সন্মাননা প্রদান করা হলো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম রাজ্যে যেভাবে তাদের কর্ম প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিভিন্ন নৈতিক অনৈতিক ঘটনাগুলিকে জনসমক্ষে তুলে ধরছে। সাংবাদিকদের এই কর্ম প্রয়াসকে সম্মান জানাতে অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও সম্মাননা জ্ঞাপন করা হলো।
পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু বলেন বিভিন্ন প্রতিকূল অবস্থাতেও সাংবাদিকরা যেভাবে খবর সংগ্রহ করে জনসমক্ষে তুলে ধরছেন তা প্রশংসারযোগ্য ।বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কার্যকলাপ তারা সকলের সামনে তুলে ধরেছেন । এছাড়া কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জীর লড়াইকেও তারা জনসম্মুখে এনেছেন । তাই সমাজের প্রতিটি স্তরের সাংবাদিকদের সম্মাননা জানানোর তারা সিদ্ধান্ত নিয়েছেন। রাজনগরের প্রত্যন্ত এলাকার সাংবাদিকদেরও তারা সম্মাননা জ্ঞাপন করলেন। পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শোভন আচার্য, সমাজসেবী রানা প্রতাপ রায়, সজল গড়াই, শেখ নাজু, রাজিব পান প্রমুখ।
নতুন গতি 




























