২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বোলপুরে বেধড়ক মারধর অনুব্রত মণ্ডলের ভাইকে

দেবজিৎ মুখার্জি, বীরভূম: বোলপুরে আক্রান্ত অনুব্রত মণ্ডলের ভাই। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বোলপুরে।

জানা গিয়েছে, আক্রান্তের নাম সুমিত মণ্ডল। তিনি অনুব্রত মণ্ডলের তুতো ভাই। পেশায় প্রাথমিক শিক্ষক। অভিযোগ, অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে বিসর্জন ছিল বৃহস্পতিবার। সেই সময় সুমিতকে মারধর করে এলাকার দুই যুবক। কার্যত রক্তারক্তি কাণ্ড হয়। সেই অবস্থায় বোলপুর থানায় যান সুমিত। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়নি বলে অভিযোগ৷

আক্রান্ত সুমিতের দাবি, অনুব্রত মণ্ডলের ভাই বলেই তাঁকে মারধর করা হয়েছে। তিনি বলেন, “বিসর্জনের সময় কামরুল আলি ও আকাশ কুণ্ডু আমাকে আক্রমণ করে। আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। যেহেতু আমার দাদা তিহারে বন্দি তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থতা বোধ করছি৷ এটা বলার পরেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি।” থানার বাইরে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পরে থাকতে দেখা যায় অনুব্রত মণ্ডলের ভাইকে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বোলপুরে বেধড়ক মারধর অনুব্রত মণ্ডলের ভাইকে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার