রাজনগরের মুক্তিপূর আশুতোষ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী অনুষ্ঠানে গ্রামের রাস্তা ও বিদ্যালয়ের কক্ষ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেন অনুব্রত মণ্ডল। ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার রাজনগরের মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হীরক জয়ন্তী পালিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SRDA এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। দিনের অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল রাজনগরের তাঁতীপাড়া অঞ্চলের গোহালিয়ারা মোড় থেকে মুক্তিপুর গ্রাম পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তাটি ভালোভাবে সংস্কার করার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন মন্ত্রী ব্রাত্য বসুর সাথে কথা বলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ করে দেওয়া হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান তাঁর বিধায়ক তহবিল থেকে ২লক্ষ টাকা এই বিদ্যালয়ের উন্নতিকল্পে তিনি প্রদান করেছেন।এদিন অনুব্রত মণ্ডল বিদ্যালয় চত্বরে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন।বিদ্যালয় পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত বিদ্যুৎ ব্যানার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্তকর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিডিও শুভাশিস চক্রবর্তী, পরিচালন সমিতির বর্তমান সভাপতি সুদীপ ব্যানার্জী সহ নিবেদিতা সাহা, পরিমল সাহা, রানা প্রতাপ রায় বহু বিশিষ্টজনেরা।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
রাজনগরে বিদ্যালয় কক্ষ ও রাস্তা সংস্কারের আশ্বাস অনুব্রতমণ্ডলের
-
নতুন গতি - আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- 5
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

















