আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : আল মাহাদুস সালাফি ট্রাস্টের পরিচালনায় লালগোলাতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। একশ বছরের অধিক সময়ের পুরোনো প্রতিষ্ঠান আল-মাহাদুস সালাফি। মুর্শিদাবাদ লালগোলাতে অবস্থিত এই প্রতিষ্ঠান। শিক্ষাদান সহ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত যুক্ত এই প্রতিষ্ঠান। 27 শে নভেম্বর বুধবার এই আল -মাহারুফ সালাফি ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
উপস্থিত ছিলেন লালগোলা থানার ওসি সৌম্য দে মহাশয়, লালগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় ঘোষ, আল মাহাদুস সালাফি শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার অন্যান্য সম্মানীয় ব্যক্তিগন।
এই আয়োজকের বিশেষ উদ্যেক্তা ছিলেন আল মাহাদুস সালাফি ট্রাস্টের সম্পাদক জনাব তসিকুল ইসলাম (বাপি)।
এই রক্তদান শিবিরে মোট ৬৫ জন রক্তদান করেছেন। তার মধ্যে অধিকাংশই ছিল আল মাহাদুস সালাফির শিক্ষক মহাশয়গন, ছাত্র ছাত্রী। বাকিরা স্থানীয় জনগন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আল মাহাদুস সালাফি ট্রাস্টের পরিচালনায় লালগোলাতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির
-
নতুন গতি - আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























