২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কোনাসিমা জেলার নাম বদলের প্রতিবাদে বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা

দেবজিৎ মুখার্জি: অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলার নাম বদলের প্রতিবাদে রাজ্যের পরিবহণ মন্ত্রী পিনিপে বিশ্বরূপের বাড়ির সামনে ও বিধায়ক পি সতীশের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও গুলি চালায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পালটা ইট ছোঁড়ে প্রতিবাদীরা। কারফিউ জারি করা হয় অমালাপুরম শহরে।

প্রসঙ্গত, মে মাসের শুরুর দিকে অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যে নতুন তেরোটি জেলা গঠনের কথা ঘোষণা করেন। তার মধ্যে ছিল তফসিলি জাতি অধ্যুষিত কোনাসিমা জেলাও। সরকারের তরফে ঘোষণা করা হয়, ড. বি আর আম্বেদকরের নামানুসারে এই জেলার নামকরণ করা হবে। নাম না বদলানোর দাবি নিয়ে প্রতিবাদে নামেন কোনাসিমা জেলার বাসিন্দারা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কোনাসিমা জেলার নাম বদলের প্রতিবাদে বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা

আপডেট : ২৫ মে ২০২২, বুধবার