২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আধার কার্ডে একাধিক ভুল, ভোগান্তির শিকার মুরার‌ইবাসি

  • নতুন গতি
  • আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার
  • 9

নিজস্ব সংবাদদাতা- অস্থায়ী কেন্দ্রগুলিতে কাজ বন্ধ করা হয়েছে আধার কার্ডের। যার ফলে নাজেহাল বাংলার বিভিন্ন জেলার মানুষজন। কেন্দ্রীয় সরকারের খামখেয়ালীপনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আধার কার্ডে একাধিক ভুলের কারণে নাজেহাল অবস্থা বীরভূমের মুরারই ও পাইকর থানার মানুষের। আট থেকে আশি প্রত্যেকেরই আধার কার্ডে কমবেশি কোন না কোন ভুল লেগেই আছে। মুরার‌ই ও পাইকর থানা মিলে মুরার‌ই স্টেট ব্যাংকে আধার কার্ড সংশোধন করার কাজ চলছে, তবে সারা দিনে মাত্র 10 টি। একই চিত্র ধরা পড়েছে বীরভূমের বিভিন্ন ব্লক ও অঞ্চলগুলিতে। বিভিন্ন সংগঠন আধার সংশোধনের সেন্টার বাড়ানোর জন্য আন্দোলন করলেও প্রশাসনের ভূমিকা একেবারে নিশ্চুপ। সংগঠনগুলোর দাবি মুরারই ও পাইকর থানাতে বহু রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সেখানে আধার কার্ড তৈরি ও সংশোধন করার মতো উপযুক্ত ব্যবস্থা বর্তমান কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে প্রশাসন আধার কার্ড সেন্টার বাড়ানোর ব্যাপারে কোন ভূমিকা গ্রহণ করছে না। এদিকে মুরার‌ই পোস্ট অফিস দপ্তরে আধার কার্ড তৈরি ও সংশোধনের অনুমতি থাকলেও সেখানে কোন প্রকার কাজ হচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে । মুরার‌ইয়ের বিডিও নিশীথ ভাস্কর পাল জানান আমরা সমস্যার কথা শুনেছি খুব শীঘ্রই জেলাশাসক কে আমরা ব্যাপারটা জানাবো।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আধার কার্ডে একাধিক ভুল, ভোগান্তির শিকার মুরার‌ইবাসি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার