০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩
০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩

এবার ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

কলকাতা: একটা ছবিতে দেখা যাচ্ছে, অভিষেকের ২ জন নিরাপত্তা কর্মী অত্যন্ত বিপজ্জনক ভাবে গাড়ির পাদানিতে ঝুলে যাচ্ছে – যা মোটর ভিকেলসের আইন বিরোধী। তা নিয়েই থানায় এবার থানায় অভিযোগ জানালেন রাজীব সরকার।

সমাজ মাধ্যমে একটি ছবিতে দেখা গিয়েছিল, দু’জন নিরাপত্তাকর্মী একটি গাড়ির ফুট বোর্ডে দাঁড়িয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে যাতায়াত করছেন। সেই ছবির ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। অভিযোগ,এ ক্ষেত্রে ‘মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮’ অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। সেই কারণেই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। মোটরযান আইন, ১৯৮৮-র ধারা ১২৩ ও ধারা ১৮৪-তে মামলা করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তার অজুহাতে এক্ষেত্রে আইনি ছাড় নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী, নিরাপত্তা কর্মীদের গাড়ির বাইরে ওইভাবে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই বলেও দাবি করা হয়েছে।

জামালদহ বাজারে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল এসইউসিআই (কমিউনিস্ট)

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

আপডেট : ৩ জুলাই ২০২৬, শুক্রবার