২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

কেন্দ্রীয় ‘বঞ্চনা’ নিয়ে রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কেন্দ্রীয় ‘বঞ্চনা’ নিয়ে রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষ। রাজভবন থেকে বেরিয়ে প্রতিনিধি দলের অন্যতম সদস্য সৌগত রায় জানান, ‘বৈঠক ভালই হয়েছে’। রাজভবন সূত্রে খবর, দ্রুত বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানাবেন বলে বৈঠকে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। রাজ্যবাসীর মঙ্গলের জন্য যা যা করা দরকার তাও করবেন বলে জানিয়েছেন সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, এদিন সন্ধেয় দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্য়পাল। তবে কি তৃণমূলের প্রতিনিধি দলের থেকে প্রাপ্ত রিপোর্ট কেন্দ্রকে জানাবেন? শুরু হয়েছে জল্পনা।

নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টেয় শুরু হয় বৈঠক। তবে তার মিনিট পনেরো আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩০ জন প্রতিনিধি রাজভবনে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিল বঞ্চিতদের লেখা ৫০০ চিঠি। প্রতিনিধি দলেও কয়েকজন বঞ্চিত ছিলেন। রাজ্যপালের সঙ্গে ২০ মিনিটের বৈঠক হয়। তাঁরা রাজ্যপালের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। বঞ্চিতদের চিঠিও রাজভবনে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।

সেখান থেকে বেরিয়ে ফের তৃণমূলের প্রতিনিধিরা ধরনামঞ্চে ফিরে আসেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় ‘বঞ্চনা’ নিয়ে রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষ

আপডেট : ৯ অক্টোবর ২০২৩, সোমবার