২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

২৯ জুন রাজ্য বিধানসভায় আসছে একটা কঠিন বিল

দেবজিত মুখার্জী, কলকাতা: এবার কাটমানি, ঘুষ, চুরি বন্ধ করতে কঠোর বিল আনতে চাইছে শুভেন্দু সরকার। সূত্রের খবর, অধিবেশনের (Assembly Session) শেষ দিনে এই বিল আনা সম্ভব হচ্ছে না। বিল পেশ করার জন্য একদিনের বিশেষ অধিবেশন ডাকা হবে। বর্তমানে বাজেট অধিবেশন চলছে বিধানসভায়। এই অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর বিল পেশ করতে অধিবেশন ডাকা হবে বলে জানা গিয়েছে। দুর্নীতি মোকাবিলায় এক নতুন বিল আনতে চলেছে বিজেপি সরকার। এই নতুন আইনের মূল লক্ষ্যই হবে – রাজ্যের যে কোনও স্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিক, নেতা বা ব্যক্তিদের বেআইনিভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা। বিধানসভা সূত্রে খবর, এই বিলটি পাস করানোর জন্য আগামী সোমবার (২৯ জুন) একদিনের জন্য বিধানসভার বিশেষ জরুরি অধিবেশন ডাকা হচ্ছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বিধানসভার চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্ব আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত চলার কথা। এরপর থাকবে বিরতি। তারপর দ্বিতীয় দফার মূল অধিবেশন শুরু হওয়ার কথা আগামী ৭ জুলাই থেকে। প্রথমে স্থির ছিল যে ৬ জুলাই থেকে মূল অধিবেশন শুরু হবে। পরে স্থির হয়েছে ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। তাই ৭ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দুর্নীতি-বিরোধী বিলটি আনার কথা ঘোষণা করেছেন, তার খসড়া বা ড্রাফটিং তৈরির কাজ (Framing) এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বলে সূত্রের খবর। পূর্ব নির্ধারিত ২৫ জুনের মধ্যে এই বিলের সম্পূর্ণ ড্রাফটিং-এর কাজ শেষ করা কার্যত অসম্ভব। সেই কারণেই ওই জরুরি অধিবেশন ডাকা হচ্ছে। কোনওরকম আইনি ফাঁকফোকর যাতে না থাকে, তার জন্য সবদিক খতিয়ে দেখছেন রাজ্যের আইন বিশেষজ্ঞরা।

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২৯ জুন রাজ্য বিধানসভায় আসছে একটা কঠিন বিল

আপডেট : ২৬ জুন ২০২৬, শুক্রবার