২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

কয়েক ঘণ্টার মধ্যেই এক যুবকের হারিয়ে যাওয়া ল্যাপটপ ব্যাগ উদ্ধার করে ফেরত দিল রানাঘাট রেল পুলিশ

নিজস্ব সংবাদদাতা : ফের বড়সড় সাফল্য রানাঘাট রেল পুলিশের। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক যুবকের হারিয়ে যাওয়া ল্যাপটপ ব্যাগ উদ্ধার করে ফেরত দিল রানাঘাট রেল পুলিশ। নিজের হারিয়ে যাওয়া ল্যাপটপ ফেরত পেয়ে খুশি যুবক।কৃষ্ণনগরের বাসিন্দা গৌরাঙ্গ মালাকার কৃষ্ণনগর বিবাদীবাগ লোকালে ওই যুবক উঠে তার ল্যাপটপ সমেত ব্যাগটি ট্রেনের বাংকারে রাখেন।

এরপর ভুলবশত ট্রেনের বাংকারে রেখেই স্টেশনে নেমে যান ওই যুবক। এরপর হঠাৎ মনে পড়ে তার সাথে তার ল্যাপটপ ব্যাগ নেই। যুবক জানায় ওই ব্যাগের মধ্যে ল্যাপটপ ছাড়াও ছিল তার মোবাইল ফোন ও জরুরী কিছু কাগজপত্র। ল্যাপটপ হারিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যায় ওই যুবক। এরপর কৃষ্ণনগর লোকাল ধরে যুবক হালিশহরের দিকে যাচ্ছিলেন। এরপরই ওই যুবকের কাছে ফোন আসে রানাঘাট রেল পুলিশের তরফ থেকে।তৎক্ষণাৎ ওই যুবক রানাঘাট রেল পুলিশ অফিসে গিয়ে যোগাযোগ করেন। নিজের পরিচয় দেন এবং উপযুক্ত প্রমাণ ও তথ্য দেওয়ার পর রানাঘাট রেল পুলিশের তরফ থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপ ওই যুবককে ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া ল্যাপটপও জরুরি জিনিসপত্র ফিরে পেয়ে স্বভাবতই খুশি ওই যুবক। তিনি জানান হারানোর পরে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। তিনি আশাও করতে পারেননি এত তাড়াতাড়ি রেল পুলিশের তৎপরতায় ব্যাগটি ফেরত পাবেন।রানাঘাট রেল পুলিশ আধিকারিক জানান, আমরা খবর পাই বিবাদীবাগ কৃষ্ণনগর লোকালে একটি ল্যাপটপ সময় ব্যাগ পাওয়া গিয়েছে। ব্যাগটি উদ্ধার করে আমরা দেখি ব্যাগের মধ্যে ল্যাপটপ মোবাইল ফোন এছাড়াও জরুরী কিছু কাগজপত্র রয়েছে। এরপরই তদন্ত করে ল্যাপটপ এর মালিককে ফোন করা হয়। তিনি আসলে পরে ল্যাপটপ সমেত ব্যাগটি তাকে ফেরত দেওয়া হয়।

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কয়েক ঘণ্টার মধ্যেই এক যুবকের হারিয়ে যাওয়া ল্যাপটপ ব্যাগ উদ্ধার করে ফেরত দিল রানাঘাট রেল পুলিশ

আপডেট : ২২ জুন ২০২২, বুধবার