সেখ আজফার হোসেন, পাত্রসায়ের : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর চাষিদের জন্য চালু করেছে একটি নতুন সামাজিক প্রকল্প ” কৃষক বন্ধু “। আজ শুক্রবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের কাঁটাবন ও লালপুর এই দুটি মৌজার মোট ৬৮ জন চাষির হাতে চেক তুলে দেন পাত্রসায়ের ব্লক উন্নয়ন আধিকারিক অজয় কুমার সাহা। এ ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিংহ, এ ডি ও রঞ্জন লোহারা, কৃষি কর্মাধ্যক্ষ নব কুমার সাহা, সুব্রত দত্ত প্রমুখ। এ দিন চেক নিতে আসা চাষিদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। পার্থ প্রতিম বাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছেন।এতে ছোট চাষিরা উপকৃত হবেন।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
শুরু হলো পাত্রসায়েরে ” কৃষক বন্ধু ” প্রকল্পে চাষিদের চেক বিলি।
-
নতুন গতি - আপডেট : ১ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















