১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

মেমারি শহরে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা

  • নতুন গতি
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার
  • 18

নূর আহমেদ : সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ জাকির হোসেন জেলার কমিটি ঘোষণা করেছেন। মেমারি শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মনোনীত হয়েছেন শেখ শামীম ও সহসভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সেখ শাহাজাহান। সোমবার সন্ধ্যায় মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় সামন্ত মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ড অফিসে নবনিযুক্ত সভাপতি ও সহসভাপতিদের সংবর্ধনা প্রদান করেন। সেই সঙ্গে পূর্ব ঘোষিত মেমারি শহর SC ও OBC সেলের সভাপতি বিশ্বজিৎ বাগকেও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এদিন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে রামকৃষ্ণ হাজরা ও সহ-সভাপতি হিসাবে সৌম্যকান্তি সিনহাকে সংবর্ধনা দেওয়া হয়।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি শহরে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার