০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩

ডায়মন্ডহারবারে বাস দূর্ঘটনা

  • নতুন গতি
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • 17

নিজস্ব সংবাদদাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি দোকান ভেঙে ঢুকে পড়ল একটি বাড়িতে। বাড়ির ভেতরে বাসিন্দারা থাকলেও কেউ হতাহত হয়নি। বাসে ২৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা আচমকা হুড়মুড়িয়ে নামতে গিয়ে অল্পবিস্তর জখম হয়েছেন বেশ কয়েকজন। এসডি ১৯ রুটের বাসটি কলকাতা থেকে কাকদ্বীপে যাওয়ার পথে ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়ের দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় দুর্ঘটনাস্থলে। ঘটনার পর বাসের চালক, কন্ডাক্টর ও হেল্পার পালিয়ে যায়। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

তাড়াতাড়ি কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল হওয়ার সম্ভাবনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডায়মন্ডহারবারে বাস দূর্ঘটনা

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার