২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ ২৪ পরগণায় বাস দূর্ঘটনা, আহত ১৫

  • নতুন গতি
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • 10

নবাব মল্লিক, ডায়মন্ডহারবার: মঙ্গলবার সাতসকালে বাস দূর্ঘটনায় আহত হলেন ১৫ জন। বাসের সামনের চাকার রিঙ ভেঙে যাওয়ায় বাসটি উল্টে যায় বলে খবর। এর ফলে এই দূর্ঘটনা ঘটেছে। ডায়মন্ডহারবার থেকে বাসটি রায়দিঘীর দিকে যাওয়ার পথে উস্থির সড়বেড়িয়ার কাছে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর সকালে কম যাত্রী নিয়ে বাসটি বেশ জোরেই চালাচ্ছিলেন চালক। হঠাৎ সামনের চাকার রিঙ ভেঙে যাওয়ায় বাসের নিয়ন্ত্রণ হারান চালক। এরপর বাসটি সরাসরি একটি ল‍্যাম্পপোস্টে ধাক্কা মারলে, সেসময়ই উল্টে যায় বাসটি।
ঘটনার পর ঘটনাস্থলে পৌছায় উস্থি থানার পুলিশ। যদিও ঘটনার পর পলাতক ওই বাসের চালক।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ ২৪ পরগণায় বাস দূর্ঘটনা, আহত ১৫

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার