১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের

নতুন গতি প্রতিবেদক : শুক্রবার সন্ধে সাতটা বেজে দশ মিনিটে রেল লাইনের উপর রাখা একটি সিমেন্টের পিলারের সঙ্গে সংঘর্ষ হল মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেসের। দক্ষিণ গুজরাতের ভালাসাদের এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।

রেল পুলিশের আধিকারিকদের প্রাথমিক ধারণা, পরিকল্পনা করেই দিল্লিগামী ট্রেনটিকে লাইনচ্যুত করার চেষ্ট করা হয়। ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। যদিও শেষ পর্যন্ত তা ঘটেনি।

ভালসাদ পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, “ভালসাদের অতুল স্টেশনের কাছে রেল লাইনের উপরে থাকা একটি সিমেন্টের পিলারের সঙ্গে সংঘর্ষ হয় মুম্বই-হজরত নিজামউদ্দিন অগস্টক্রান্তি রাজধানী এক্সপ্রেসের| ট্রেনের ধাক্কায় সিমেন্টের ওই পিলারটি রেল লাইনের বাইরে কিছুটা দূরে ছিটকে যায়। তবে এতে ট্রেনের কোনওরকম বিপদ হয়নি। যাত্রীরাও সকলেই সুরক্ষিত আছেন। ঘটনাটি ট্রেনের চালকের নজরে আসায় তিনি তা দ্রুত অতুল রেল স্টেশনের আধিকারিককে জানান।”

গতকাল ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুলিশের আধিকারিকরা। এই বিষয়ে সুরাতের আইজি রাজকুমার প্রধান বলেন, “অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ওই সিমেন্টের পিলারটিকে রেল লাইনের উপর রাখে। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় পিলারটির। চালক দ্রুত নিকটবর্তী স্টেশন মাস্টারকে বিষয়টি জানান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভালসাদ গ্রামীণ পুলিশ থানায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ এবং অপরাধীদের শনাক্তকরণে ওই এলাকায় নজরদারি চালানোও হচ্ছে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের

আপডেট : ১৫ জানুয়ারী ২০২২, শনিবার