২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

শিলিগুড়ির এক পরিত্যক্ত পার্কে বৃক্ষরোপণ সেচ্ছাসেবী সংগঠন উত্তরের দিশারীর

শিলিগুড়ি: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে থাকা পরিত্যক্ত পার্কে বৃক্ষরোপণ করল সেচ্ছাসেবী সংগঠন উত্তরের দিশারী। শনিবার এই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ওই পার্কে তিনটি গাছ লাগনো হয়। এই গাছগুলির মধ্যে ১ টি নিম গাছ ও ২ টি পেয়ারা গাছ লাগানো হয়।

জানা গেছে, এখন থেকে ওই সংগঠনের সদস্যরা শিলিগুড়ি শহরের ৪৭ টি ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে বৃক্ষরোপণ করবে। তবে শুধু গাছ লাগানো নয়, গাছগুলিকে লাগিয়ে তার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্চার দায়ভারও নিজেদের কাঁধে তুলে নেবে।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের ১২নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার নান্টু পাল। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই পার্কটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তাই এদিন এই সংগঠনের পক্ষ থেকে প্রতীকি তিনটি গাছ লাগিয়ে বৃক্ষরোপন করা হয়। পার্কটি যাতে নতুন করে তৈরি করা যায় সে বিষয়ে কথা বলা হবে মহকুমা শাসকের সাথে জানান প্রাক্তন কাউন্সিলার নান্টু পাল।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিলিগুড়ির এক পরিত্যক্ত পার্কে বৃক্ষরোপণ সেচ্ছাসেবী সংগঠন উত্তরের দিশারীর

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার