সেখ সামসুদ্দিন, ৮ ডিসেম্বর : মেমারি-১ ব্লকের সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা পদোন্নতির কারণে আজ বদলি হয়ে জেলায় চলে গেলেন। তাঁর জায়গায় স্থলাভিষক্ত হলেন দেবশ্রী দত্ত মুদি। আজ নীলকান্তবাবুকে বিদায় সংবর্ধনা এবং দেবশ্রী ম্যাডামকে স্বাগত জানায় মেমারি-১ পঞ্চায়েত সমিতি এবং মেনারি-১ ব্লক। সুন্দর এক আবেগঘনিত অনুষ্ঠানে সকলেই স্মৃতিচারণ করেন। মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, বিডিও ডাঃ আলি মহম্মদ ওয়ালি উল্লাহ, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, পিডিও তাপস ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শুভেন্দু সাঁই।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মেমারি-১ ব্লকের সহ কৃষি অধিকর্তা বিদায় সংবর্ধনা ১পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়
-
নতুন গতি - আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার
- 11
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














