২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩

অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক, জোর কদমে তল্লাশি বনকর্মীদের

জলপাইগুড়ি: অজানা জন্তুর পায়ের ছাপে এবার আতঙ্ক ছড়িয়ে পড়লো জলপাইগুড়ি শহরে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি ভাল্লুক এর পায়ের ছাপ। আর এই পায়ের ছাপকে ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি জেলাশাসকের বাংলো সংলগ্ন এলাকায়। মূলত জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যানে এধরনের পায়ের ছাপ দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন বনদপ্তরের কর্মীরা।পায়ের ছাপের সাথে রক্তের দাগ দেখে প্রাণীটি প্রাথমিকভাবে আহত বলে মনে করছেন বনকর্মীরা। তিস্তা উদ্যানের ভেতরে বড় গাছের ঝোপের আড়ালে ওই প্রাণিটির লুকিয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বনকর্মীরা। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য তিস্তা উদ্যানের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় বনদপ্তর এর পক্ষ থেকে। এখনো পর্যন্ত প্রাণীটির খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা। ঘটনাস্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম বিশ্বাস উপস্থিত রয়েছেন। পুরো ঘটনার উপর নজরদারি রাখা হয়েছে। প্রাণিটিকে বাগে আনতে বনদপ্তরের তরফে নিয়ে আসা হয়েছে খাচা।

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক, জোর কদমে তল্লাশি বনকর্মীদের

আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার