২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

করোনা নিয়ে রাজ্যগুলিকে একাধিক নয়া পরামর্শ ও নির্দেশ কেন্দ্রের

নতুন গতি নিউজ ডেস্ক : কেন্দ্রের তরফে রাজ্য গুলিকে করোনা মোকাবিলায় একাধিক পরামর্শ ও নির্দেশাবলীর চিঠি পাঠানো হয়েছে। সেই মত পশ্চিমবঙ্গের হাতেও এসে পৌঁছেছে সেই চিঠি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব অজয় ভাল্লার সেই চিঠিতে রাজ্য গুলিকে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একাধিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে এলাকাভিত্তিক লকডাউন, বড় জমায়েত নিষিদ্ধ, গন পরিবহনে কাটছাঁট, এমনকি নৈশ কারফিউর (Curfew) কথাও বলা হয়েছে তাতে।

কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় কন্টেনমেন্ট জোন (Contentment Zone) তৈরির কথাও বলা হয়েছে। আর এই কন্টেনমেন্ট জোন গুলিতে বিয়ের অনুষ্ঠান এবং শ্রাদ্ধানুষ্ঠানে যথাক্রমে ৫০ এবং ২০ জনের জমায়েতের কথা বলা হয়েছে। পাশাপাশি, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সব ধরণের সমাবেশ এই কন্টেনমেন্ট জোন গুলিতে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

করোনা নিয়ে রাজ্যগুলিকে একাধিক নয়া পরামর্শ ও নির্দেশ কেন্দ্রের

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, সোমবার