২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

পৌর প্রশাসক পদ ছাড়লেন রানাঘাটের পার্থ চ্যাটার্জী

  • নতুন গতি
  • আপডেট : ২৮ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার
  • 10

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া;গত ২৫ জানুয়ারি তাকে দল বিরোধী কাজের অভিযোগ এনে, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। পৌর প্রশাসকের পদে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। পৌর প্রশাসকের পদকে তিনি মিউজিক্যাল চেয়ার আখ্যা দিয়ে এই পথ থেকে বেরিয়ে আসার স্পষ্ট ইঙ্গিত দিলেন।
তিনি ক্ষোভের সঙ্গে জানান, অপরাধী জানলো না, অথচ তার সাজা হয়ে গেল। কোথায় দল বিরোধী কাজ করেছি, কিভাবে করেছি, তার কোন ব্যাখ্যা নেই। আমাকে কোনও শোকজ নোটিশ করা হয়নি। হঠাৎ করে চিঠি বাড়িতে পাঠানো হয়। ভালোই হয়েছে, এতে অসুবিধা নেই। এই পদে আমি লালায়িত নই।
দলের বৈষম্যমূলক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, পথ পরিষ্কার করছে। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন যাতে পূরণ হয় সেইজন্য পথ পরিষ্কার করছে। আজ বিকেল তিনটে নাগাদ তিনি পৌর প্রশাসক পদ থেকে ইস্তফা দেন।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পৌর প্রশাসক পদ ছাড়লেন রানাঘাটের পার্থ চ্যাটার্জী

আপডেট : ২৮ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার