২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিল্লির নিজামুদ্দিন তবলীগী জামাতের ৩৬ জন বিদেশীকে মুক্তি দিলেন দিল্লি হাইকোর্ট

নতুন গতি ওয়েব ডেস্ক: দিল্লির নিজামুদ্দিনে গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া তবলিগী জামাতের এক ধর্মীয়সভায় অংশগ্রহণকারী বহু তবলীগী সদস্য করোনায় আক্রান্ত হন। তারপর থেকে সরকারের রোষের মুখে পড়ে সংগঠনটি। তবলীগী জামাতে যোগদানকারী ৩৬ জন বিদেশিকে অবশেষে খালাস করল দিল্লির আদালত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, কোভিড আবহে বিধি-নিষেধ লঙ্ঘন করে তাঁরা নিজামুদ্দিনের জমায়েতে যোগ দিয়েছিলেন। দিল্লির চিফ মেট্রোপোলিটান ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ ১৪টি দেশের ওই ৩৬ জনকে খালাসের নির্দেশ দেন।

এইসব বিদেশিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (১৮৯৭ সাল )১৮৮,২৬৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছিল। এছাড়াও চার্জ গঠন করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা আইনেও (২০০৫)। সমস্ত অভিযোগ থেকেই এ দিন মুক্ত করা হয়েছে ৩৬ জন অভিযুক্তকে। উল্লেখ্য, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলীগী জামাতের একটি ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশগ্রহণকারী বহু তবলীগী সদস্য করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই সংগঠনটি সরকারের রোষের মুখে পড়ে। বম্বে হাইকোর্ট নিজামুদ্দিন মারকাজের ধর্মসভায় যোগ দেওয়া বিদেশি তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করে দেয়।

বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের দুই বিচারপতির পর্যবেক্ষণ ছিল,পুলিশ রাজনৈতিক চাপে পড়ে ওই জামাত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিদেশিদেরই বলির পাঁঠা করার জন্য বেছে নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যসভায় কেন্দ্রের তরফে জানানো হয় তবলীগী জামাতের সভা থেকে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবলীগী জামাতের বিদেশি সদস্যদের ‘কালো তালিকাভুক্ত’ করার জন্য সুপ্রিমকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে।

চিনের কয়লাখানিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত ৯০ জনের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির নিজামুদ্দিন তবলীগী জামাতের ৩৬ জন বিদেশীকে মুক্তি দিলেন দিল্লি হাইকোর্ট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার