২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

জম্মু কাশ্মীরের আকাশে পাকিস্তানি ড্রোন, গুলি করে নামালো ভারতীয় সেনা

নতুন গতি ওয়েব ডেস্ক:জম্মু ও কাশ্মীরের আকাশসীমার ঢুকে পড়া পাকিস্তানি কোয়াডকপ্টার’ (চালকবিহীন ড্রোন-হেলিকপ্টার) গুলি করে নামাল ভারতীয় সেনা। স‌ংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা নাগাদ কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র অদূরে সেটিকে নামানো হয়। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘কোয়াডকপ্টার’টি চিনা কোম্পনি ডিজেআই নির্মিত ‘ম্যাভিক-২ প্রো’ মডেলের।

সেনার অনুমান, নজরদারির উদ্দেশ্যেই কপ্টার-ড্রোনটি পাঠিয়েছিল পাক ফৌজ। সেটি ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে নীচু দিয়ে উড়ছিল। নিয়ন্ত্রণরেখায় নজরদারি এবং কাশ্মীরে অনুপ্রবেশকারী জঙ্গিদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত ড্রোন এবং ‘কোয়াডকপ্টার’ ব্যবহার করে পাক সেনা এবং আইএসআই।

জুন মাসে কাঠুয়া সেক্টরের পানেসরে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া ৮ ফুট লম্বা একটি পাক ড্রোন গুলি করে নামিয়েছিল টহলদার বিএসএফ বাহিনী। সেটি থেকে স্বয়ংক্রিয় রাইফেল-সহ প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জম্মু কাশ্মীরের আকাশে পাকিস্তানি ড্রোন, গুলি করে নামালো ভারতীয় সেনা

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, শনিবার