২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কেশপুরে কৃষি বিল ও হাথরাসের ঘটনার বিরুদ্ধে তৃণমূলের মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, কেশপুর: তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়
নরেন্দ্র মোদি সরকারের আনা কৃষক মারা কৃষি বিল ও মানুষমারা অত্যাবশকীয় নতুন পন্য আইনের বিরুদ্ধে সরব হয়েছেন ইতিমধ্যেই। তাঁর দলের সাংসদরা পার্লামেন্টে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেইসঙ্গে উত্তরপ্রদেশে হাথরাসে দলিত শ্রেণীর মহিলাকে উচ্চবর্ণের পুরুষরা জোরপূর্বক ধর্ষণ করে ও ভীষণ ভাবে শারীরিক নির্যাতন করে। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান। এই
ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি সোমবার বিকেলে কেশপুরের মুন্ডালিকা ও গোলারে দেশের পয়লা নম্বর চিহ্নিত কর্পোরেটের দালাল, কৃষক ও সাধারন মানুষের দুষমন, দেশকে দেউলিয়া করার সাথে কৃষক শ্রমিকদের কৃতদাসে পরিনত করার ষড়যন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ও তার দল বিজেপিকে জন বিছিন্ন করার আহ্বান জানিয়ে কয়েক হাজার লোকের বিশাল মিছিল ও শেষে পথসভা হয়।

কেশপুরে মহ: রফিক

এই মিছিল ও পথসভাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেশপুরের রবিনহুড মহম্মদ রফিক, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী উত্তমানন্দ ত্রিপাঠি, কেশপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল, জেলা নেতা ইমদাদুল হক, শ্রমিক নেতা তাজ মহম্মদ সহ অন্যান্যরা। ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে রাজ্যের মা মাটি সরকারের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে বিরোধী শিবিরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহবান জানান। এদিনের মিছিলে তৃণমূল কর্মীদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মত।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেশপুরে কৃষি বিল ও হাথরাসের ঘটনার বিরুদ্ধে তৃণমূলের মিছিল ও সমাবেশ

আপডেট : ৪ অক্টোবর ২০২০, রবিবার