০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলো পশ্চিম মেদিনীপুর কেবিল টিভি ও ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশন

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার
  • 6

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর : নিজেদের সমস‍্যার কথা জানিয়ে,পশ্চিম মেদিনীপুর কেবিল টিভি ও ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। জেলা শাসকের পক্ষে ডেপুটেশন গ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক প্রণব বিশ্বাস। অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত অপারেটরদের অভিযোগ, কোন একটি নামী দামী সংস্থা কেবিল টিভি গ্রাহকদের ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে কেবিল টিভি সার্ভিস ও ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গ্রাহকদের অনেক কম মূল্যে কেবিল টিভি দেখার সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রচার চালিয়ে প্ররোচিত করছে। যার ফলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন জেলার শতাধিক কেবিল টিভি ও ব্রডব্যান্ড অপারেটররা। তাই ঐ বিশেষ সংস্থার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এদিন অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন দেন এসোসিয়েশনের সদস্যরা।উপস্থিত ছিলেন অরুন চৌধুরী. জয়ন্ত মন্ডল, শক্তি মাসান্ত, সঞ্জয় দত্ত, দুলাল কুন্ডু, সুরজ গুরুং, সুকান্ত বসু,অরুনাভ বসু প্রমুখ।

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে  বিধায়ক মানব গুহ’কে সংবর্ধনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলো পশ্চিম মেদিনীপুর কেবিল টিভি ও ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার