নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, খড়্গপুর: খড়্গপুর-১ ব্লকের কলাইকুন্ডায় ১নং অর্জুনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হল আজ। দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি ।এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত চেয়ারম্যান দীনেন রায় , পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নির্মল ঘোষ, ব্লক সভাপতি অমর চক্রবর্তী সহ ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএম ও বিজেপি ছেড়ে বহু কর্মী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি মহাশয়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
খড়্গপুর-১ ব্লকের কলাইকুন্ডায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন
-
নতুন গতি - আপডেট : ২৬ জুলাই ২০২০, রবিবার
- 21
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























